ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকসহ ছাত্রদল নেতা আটক

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৭ মে ২০২২
মাদকসহ ছাত্রদল নেতা আটক
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ বিয়ারসহ মো. জাকির হোসেন নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে জাকিরকে আটক করা হয়।

আটককৃত জাকির জেলার শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। তিনি শ্রীবরদী পৌর ছাত্রদলের সদস্য সচিব।

Advertisement

র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় ১২ বোতল নিষিদ্ধ বিয়ারসহ জাকিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করেছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!