ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২৬ এপ্রিল ২০২২
শেরপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা এলাকায় বালুবাহী বেপরোয়া গতির ট্রাক চাপায় নুর উজ্জ্বল ওরফে নুইরা নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনার পর রাত পৌনে ১১ টার দিকে নুইরা মারা যান। নিহত নুইরা উপজেলার হাতিপাগার এলাকার মৃত আব্দুল এর ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে নালিতাবাড়ী শহর থেকে অটোরিকশা করে নিহত নুইরা, অপর যাত্রী শামীম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বেপরোয়া গতির ট্রাক দেখে অটোরিকশাটি সাইড নিতে চায়। কিন্তু মহাসড়কে ধান ফেলে রাখায় দ্রুত তা সম্ভব হয়নি। ততক্ষণে দ্রুতগামী ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় অটোরিকশা চালক স্বপন মিয়াসহ দুই যাত্রী গুরুতর আহত হলে তাদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ময়মনসিংহ নেয়ার পথে যাত্রী নুর উজ্জ্বল  ওরফে নুইরা মারা যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!