এর আগে গত রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রাম থেকে ওই সন্ত্রাসীকে আটক করা হয়। নির্মল ওই গ্রামের মাইকেল মারাক ওরফে বিনেশের ছেলে।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওকুচি গ্রামের স্থানীয় মাইকেল মারাকের বাড়ির উত্তর পাশে লিচু বাগানে অভিযান চালায় জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা। এ সময় তারা নির্মল সাংমাকে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করে। উদ্ধার করা হয় ১টি দেশীয় পাইপ গান, ১টি দেশীয় কাটা রাইফেল, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি ককটেল। আটকের সময় সিমসহ ১টি মোবাইল সেট এবং ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
.png)
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা করেছে র্যাব। এছাড়া নির্মলকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।