ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২৩ মার্চ ২০২২
শেরপুরে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা 
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে শেখবর আলী নামে একজন খুন হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেখবর ঐ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জাকির হোসেন জিকোর সঙ্গে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন শেখবর। বুধবার থানার একজন কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে জিকোসহ ৪-৫ জন অতর্কিতভাবে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়।

Advertisement

এ সময়  তারা ধারাল অস্ত্র দিয়ে শেখবর আলীর গলা ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন শেখবর। এ ঘটনায় আহত হন তার ছোট ভাই মাহফুজ ও প্রতিবেশী শরাফত।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী ও জজ মিয়া একজনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে শেখবরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মাহফুজ বলেন, আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করেছে। আমার ভাইকে মেরে ফেলেছে। আমাকেও মেরেছে। আমরা এর বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!