ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ২৩ মার্চ ২০২২
স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে বশির উদ্দিন।

Advertisement

আরো পড়ুন: গোপনে পর্নোভিডিও সরবরাহ করতেন তারা

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি রামগতি উপজেলার দক্ষিণ টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করেন। এ সময় পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে তার মরদেহ ফেলে রাখা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় মামলা করেন। পরে পুলিশ গত ১৪ জানুয়ারি ২০১৭ সালে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ বুধবার এ রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!