ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্রাহকের অর্থ আত্মসাৎ করায় ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ২১ মার্চ ২০২২
গ্রাহকের অর্থ আত্মসাৎ করায় ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে গ্রাহকের জমা টাকা আত্মসাৎ করায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ইসলামী ব্যাংক কর্মকর্তা নুর মোহাম্মদ বাসারকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ দুদকের মামলায় এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাসার লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে এবং ইসলামী ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুরের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা ছিলেন।

Advertisement

দুদক নোয়াখালী কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কর্মকর্তা বাসার ইসলামী ব্যাংক রায়পুর শাখা থাকাকালীন মিজানুর রহমান সিদ্দিক নামের এক গ্রাহকের কাছ থেকে তার লোন হিসেবে ৯টি কিস্তিতে ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দেবেন বলে নগদ গ্রহণ করেন। পরে ওই টাকা ব্যাংকের ভুয়া জমা স্লিপে নিজে স্বাক্ষর করে আত্মসাৎ করেন। একপর্যায়ে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপপরিচালক জাহাঙ্গীর আলম।

নোয়াখালী দুদকের পিপি আবুল কাশেম জানান আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ও দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় তাকে ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!