মেয়েকে ধর্ষণ করতে আসায় ভাইকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ বাগানের চা শ্রমিক আশীষ বাউড়ি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিহতের আপন ভাই। শনিবার দিবাগত রাতে পুলিশের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত চা শ্রমিকের ভাই নানকা বাউড়ি, তার স্ত্রী সবিতা বাউড়ি, ছেলে রামকৃষ্ণ বাউড়ি ও মেয়ে কৃষ্ণা বাউড়ি। শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি নানকা বাউড়ি। এর আগে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
.png)
আরো পড়ুন: খুলনায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, আসামি নানকা বাউড়ি নিহত আশীষ বাউড়ির আপন ভাই। নানকা বাউড়ির জবানবন্দি রেকর্ডের পর চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ওসি জানান, গত বছরের ৬ অক্টোবর নানকার মেয়েকে অর্থাৎ আশীষ তার আপন ভাতিজিকে তাদের ঘরে এসে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে নানকা তার ভাইকে কুপিয়ে হত্যা করেন। সেদিন বিকেলে তাদের আরেক ভাই শিবু বাউড়ি নানকা বাউড়ির ঘয়ে গিয়ে আশীষের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশের তদন্তে মূল রহস্য রেরিয়ে আসে।