ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর পালাল রিকশাচালক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ২১ মার্চ ২০২২
স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর পালাল রিকশাচালক
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে রিকশাচালক স্বামী। রোববার রাত সাড়ে ১২টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মফিজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক। বর্তমানে ঢাকার মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন তিনি। তার স্ত্রী রহিমা ও ছেলে রোকন । ঘটনার পর থেকেই মফিজ পলাতক।

নিহতের বড় বোন হাফিজা জানান, সাংসারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা কাটাকাটি হতো মফিজ-রহিমা দম্পতির। মফিজ প্রায়ই রহিমাকে মারধর করত। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করে। ঐ সময় আশপাশ থেকে লোকজন আসার শব্দে মফিজ পালিয়ে যায়।

Advertisement

গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!