ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর অজান্তে লাশ হলেন গৃহবধূ

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:২৭, ১৯ মার্চ ২০২২
স্বামীর অজান্তে লাশ হলেন গৃহবধূ
উদ্ধারকৃত মরদেহ: প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ মার্চ) সকালের দিকে উপজেলার হীরাপুর গ্রামের জহি উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর নাম নূর জাহান বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজি বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামালের সঙ্গে বেশ কয়েক বছর আগে পারিবারিকভাবে নূর জাহানের বিয়ে হয়। কিছু দিন আগে কামাল প্রথম স্ত্রীর অগোচরে আরেক বিয়ে করে। এতে করে তাদের পারিবারিক জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে নূর জাহান আজ সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করেন।

Advertisement

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান স্বামী আরেক বিয়ে করায় পরিবারের সদস্যদের অজান্তে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!