ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণচেষ্টা, মামলা করতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা  

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪২, ৮ মার্চ ২০২২
ধর্ষণচেষ্টা, মামলা করতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা  
মনিরামপুর থানা, ফাইল ফটো

যশোরের মণিরামপুর উপজেলায় ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা করতে না দেওয়ায়  এক গৃহবধূ বিষপানে আত্মহত্য করেছেন। এ ঘটনায় পুলিশ স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ফকিরসহ দুইজনকে আটক করেছে।

অপরজনের নাম মিজানুর রহমান দপ্তরী। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূ উপজেলার মনোহরপুরের ঋষি পল্লীর বাসিন্দা।

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঐ গৃহবধূ বাড়িতে একা থাকায় এলাকার মিজানুর রহমান মির্জা নামে এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় রোববার থানায় মামলা করতে গেলে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি ফিরিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপর স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোস্তফা ও এক রাজনৈতিক নেতা কালীপদ স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। 

Advertisement

অভিযোগ রয়েছে, ঐ বৈঠকে অভিযুক্ত মিজানুর রহমান মির্জা ফকির উপস্থিত হয়নি। এমনকি পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর পক্ষের লোকজনও  উপস্থিত হননি। একপর্যায়ে সামাজিক লোকলজ্জায় ঐদিন বিষপান করে আত্মহত্যা করেন ঐ গৃহবধূ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

এ ঘটনায় পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম ফকির ও মিজানুর রহমান দপ্তরীকে আটকের পর আদালতে সোর্পদ করে।  

মনিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকী জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে আরো একটি মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গৃহবধূ যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!