সালথায় সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
ফরিদপুরের সালথার খারদিয়া গ্রামে আধিপত্যবিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত আসাদ শেখ মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসাদ শেখ উপজেলার খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ মে যদুনন্দী ইউপির খারদিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
.png)
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. রফিক মোল্যার সমর্থক ও মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়ে খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে সিরাজুল ইসলাম নামে একজন সেদিনেই নিহত হন। এ সংঘর্ষে আসাদ শেখকে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো।
সালথা থানার ওসি শেখ মো: সাদিক বলেন, সিরাজুল হত্যা মামলার অন্যতম আসামি বাবলু ফকিরকে পুলিশ গ্রেফতার করেছে। আটক বাবলু ফকির ১৮টি মামলার আসামি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।