ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৭, ২৪ মে ২০২২
চকরিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
চকরিয়া থানা-ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকায় সোমবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমির হোসেন। তিনি পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনবিভাগের জমি দখল নিয়ে সোমবার রাত ১০টার দিকে ডুমখালী গ্রামের সন্ত্রাসী রহমান গ্রুপের হামলায় আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়া মাত্রই  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!