ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ১৪ মে ২০২২
মুন্সিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জ সদর ‍উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকেওয়ার ছোটমোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, সদর উপজেলার আফসার উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় মামুন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ঘরে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেল ৩টার দিকে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন গুলিবিদ্ধসহ আহত হন চারজন।

Advertisement

সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক জানান, নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!