ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ আটক ৯

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২৩ মে ২০২২
মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ আটক ৯
মাগুরা শহরের ভায়না এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৯ জনকে আটক করে পুলিশ- ছবি: সংগৃহীত

মাগুরায় নাশকাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়। সদর থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের ভায়না এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ প্রায় শতাধিক নেতাকর্মী। ঐ সময় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

Advertisement

ওসি আরো জানান, রহিম ও সবুজসহ আটককৃতদের অনেকের বিরুদ্ধে থানায় নাশকাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ আগের একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!