ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশের কাজে বাধা: ছাত্রদলের দুই নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ২১ মে ২০২২
পুলিশের কাজে বাধা: ছাত্রদলের দুই নেতা কারাগারে
ফাইল ছবি

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল রোববার দিন ধার্য করেন। 

আসামিরা হলেন- ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবু।

Advertisement

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। 

এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল রোববার দিন ধার্য করেন। 

এর আগে শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে থানা পুলিশের টিম সেখানে গেলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। এ সময় সেখান থেকে আজিজুর রহমান আজিজ ও আব্দুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা দায়ের করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!