ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৮, ৪ জুন ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে আগুনের এ ঘটনা ঘটে।

বিষয়টি ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Advertisement

আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!