ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ভিডিও, দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৭, ৫ জুন ২০২২
বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ভিডিও, দুই জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শতাধিক ডিপোর শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।  

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। ভিডিও দেখতে ক্লিক করুন।

শনিবার (০৪ জুন) রাত ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে।

কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার আছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে যায়। অনেক আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!