ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৫, ৫ জুন ২০২২
নরসিংদীতে নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে মরদেহ উদ্ধার
নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেঘনায় পরে নিখোঁজ হওয়ার ৫ দিন পর আবির ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবিরের মামা কাজি জামাল উদ্দিন আহমেদ বলেন, আজ রোববার পান্থশালা এলাকায় মরদেহ ভাসতে দেখে তাকে খবর দিলে তিনি এসে আবিরের মরদেহটি শনাক্ত করেন। 

Advertisement

গত মঙ্গলবার বিকেলে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ফেরী ঘাট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে নিখোঁজ ওই স্কুল ছাত্রের স্বজনরা রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

নিখোঁজ আবির ইসলাম সেরাজ নগর এম.এ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ও পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের আশরাফুল ইসলামের বড় ছেলে।

জানা গেছে, ঘটনার দিন আবির তার বন্ধুদের সঙ্গে পান্থশালাতে ঘুরতে আসে। পরে ঘাটে বাঁধা ফেরীর জেডি থেকে পড়ে পানির তীব্র শ্রোতে তলিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঐদিন তারা দীর্ঘক্ষন প্রচেষ্ঠা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে রায়পুরা থানার এস আই মাহমুদুল হাসান জানান, নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আবিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে তার মামা কাজী জামাল উদ্দিন আহমেদ আবিরের মরদেহ শনাক্ত করে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!