[ দেশজুড়ে ]
পুলিশ পরিবারের ৩৬ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা-বৃত্তি
কৃতি শিক্ষার্থীদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দিচ্ছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ- ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর জেলা পুলিশের পরিবারের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। খাজা বদরুদোজা মর্ডান হাসপাতালের পক্ষ থেকে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ১২ লাখ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা: মো. বখতিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন, মো. আমিনুল ইসলাম, ফারজানা ইয়াসমিন প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!