ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিপোতে আরো দুই লাশ, মৃত বেড়ে ৪৩

সীতাকুণ্ডে বিস্ফোরণ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৭ জুন ২০২২
ডিপোতে আরো দুই লাশ, মৃত বেড়ে ৪৩
ডিপো থেকে লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস- ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে আরো দুইজনের লাশের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুর ১টার দিকে লাশ দুটি উদ্ধার উদ্ধার করা হয়। এ নিয়ে মৃত বেড়ে ৪৩ জনে দাঁড়াল। এর আগে, সোমবার পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া লাশ দুটি ফায়ার সার্ভিস কর্মী ও ডিপোর নিরাপত্তা প্রহরীর বলে ধারণা করছেন তিনি।

শনিবার (৪ জুন) রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর লোডিং স্টেশন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর দেড় ঘণ্টা পর একটি কনটেইনারে থাকা রাসায়নিক বিস্ফোরিত হয়।

Advertisement

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পর নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!