ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্দরে পুরোনো কনটেইনার থেকে ধোঁয়া

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৭ জুন ২০২২
বন্দরে পুরোনো কনটেইনার থেকে ধোঁয়া
চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে থাকা একটি পুরনো কনটেইনার থেকে ধোঁয়া উঠার ঘটনা ঘটেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে থাকা একটি পুরনো কনটেইনার থেকে ধোঁয়া উঠার ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানতে পেরে কনটেইনারটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, কনটেইনারটিতে এসিড জাতীয় পদার্থ রয়েছে। যেটি ২০১২ সাল থেকে বন্দর জেটিতে পড়ে আছে। বন্দর চেয়ারম্যানের নির্দেশে কনটেইনারটি আলাদা করে কাস্টমস কর্তৃপক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, এটি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নয়। দুপুর ১২টার দিকে এক কর্মী কনটেইনারটি থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে আমরা সেটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।

এর আগে, সোমবার বন্দরে পড়ে থাকা দুই কনটেইনার ‘হাইড্রোজেন পারঅক্সাইড’ স্পট নিলামে বিক্রি করে কাস্টম হাউস। ২০১৮ সালে তুরস্ক থেকে এ রাসায়নিক আমদানি করেছিল গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। বন্দরের এনসিটি ওয়াই এলাকায় চালানটির দুটি কনটেইনার পড়েছিল। কাস্টম হাউস কর্তৃপক্ষের বিশেষ অনুমোদনে পাঁচ লাখ ২০ হাজার টাকায় সেগুলো বিক্রি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!