ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টয়লেটে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা আইসক্রিম বিক্রেতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৮ জুন ২০২২
টয়লেটে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা আইসক্রিম বিক্রেতার
ছবি: ডেইলি বাংলাদেশ

৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় ৪০ বছর বয়সী আইসক্রিম বিক্রেতা খলিলুর রহমান। এ ঘটনায় স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম শেষে তুলে দিলেন পুলিশে।

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটক খলিলুর রহমান হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত পাতান শেখের ছেলে। পেশায় তিনি আইসক্রিম বিক্রেতা।

এ ঘটনায় শিশুন মা বাদী হয়ে খলিলুর রহমানের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নেন। বাড়ির টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় খলিল। শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার  করে। এ সময় খলিলকে আটক করে ৯৯৯ এ ফোন দেন স্থানীয়রা। পরে দুপুরের দিকে গাংনী থানা পুলিশ হাড়িয়াদহ গ্রামে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেন। শিশুটিকে উদ্ধার করে মেডিকেল টেস্ট করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ৯৯৯ -এ কল পেয়ে খলিলুর রহমানকে উদ্ধার করে থানায় আনা হয়। আটক খলিলুর রহমানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!