বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ২০০৬ সালে দেশে মোবাইল ব্যবহারকারী ছিল ২ কোটি ও ইন্টারনেট ব্যবহার করত ১৫ লাখ গ্রাহক। ২০২২ সালে মোবাইল ব্যবহারকারী হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ ও ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটি ৪২ লাখ।
.png)
তিনি আরো বলেন, বর্তমানে ফোরজি ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজার (৭৫ দশমিক ৩৮মিলিয়ন)। তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ (৫২ দশমিক ৮ মিলিয়ন)।
শ্যাম সুন্দর শিকদার বলেন, দেশে গ্রাহকের তুলনায় পর্যাপ্ত সার্ভিস দেওয়ার সক্ষমতা কোনো মোবাইল অপারেটরের নেই। সঠিকভাবে গ্রাহকসেবা দিতে সব কোম্পানিকে ফাইবার ক্যাবল ব্যবহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। সবখানে ফাইবার ক্যাবল ব্যবহার করা গেলে গ্রাহক পর্যায়ে সঠিক সেবা পাওয়া যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ, সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ।