ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে মিলল হাত-পা বাঁধাসহ দুই লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ১১ জুন ২০২২
সাভারে মিলল হাত-পা বাঁধাসহ দুই লাশ
ফাইল ছবি

সাভার ও আশুলিয়া থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের হাত-পা বাঁধা ছিল।

শনিবার সকালে সাভার পৌর শহরের আনন্দপুর সিটিলেন ও আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, সকালে আনন্দপুর সিটিলেন এলাকায় ঝোপের মধ্যে হাত-পা বাঁধা ৪০ বছর বয়সী এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ভোরে দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে লাশ ঝোপে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: লাশ সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!