বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহারিয়ার। এর আগে সোমবার ভোরে শরীয়তপুরের ডামুড্যা থানার বড় নওগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিউল বাশার ওরফে সেপাল বাশার ওরফে গিট্টু শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁও এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে। তিনি কৃষ্ণ সরকার হত্যা মামলার দ্বিতীয় আসামি।
.png)
পুলিশ জানায়, গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার আরাপাড়া জমিদার বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণকে ছুরিকাঘাত করে আসামিরা। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল অ্যান্ড কলেজে ভর্তি করা হলে গত ১ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে চিহ্নিত মাদকাসক্ত নয়নসহ ৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শাহারিয়ার ঢাকা পোস্টকে বলেন, মামলা দায়েরের পর থেকে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলামের নির্দেশে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর জেলায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।