ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিসি টিভির ফুটেজে সাভারের ভয়াবহ সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯, ৬ জুন ২০২২
সিসি টিভির ফুটেজে সাভারের ভয়াবহ সড়ক দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

রাজধানীর উপকণ্ঠে সাভারে দুই যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই পরমাণু শক্তি গবেষণা কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

দুর্ঘটনায় নিহতরা হলেন- বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান ও পূজা সরকার, প্রকৌশলী কাউছার রাব্বি এবং স্টাফ বাসের চালক রাজিব হাসান রাজু। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরুবাহী একটি ট্রাক হঠাৎ ইউটার্ন নেয়া একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অপরদিক থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আর গুরুতর আহত হন ২০ জন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে সেখানে আরো তিন জনের মৃত্যু হয়।

এ ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহমেদ জাভেদ জামাল নামে এক ব্যক্তির ফেসবুকে শেয়ার কর ঐ ফুটেজ দেখতে <<<এখানে >>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!