ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১২ জুন ২০২২
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

কক্সবাজারের খুরুশকুল বেড়িবাঁধ এলাকায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে বেধরক মারধর করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধে গত মঙ্গলবার বিকেলে ঘটলেও তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় শনিবার রাতে। এরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনায় ভুক্তভোগী আব্দুল মোনাফ বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে আমাদের ফ্ল্যাট থেকে মঙ্গলবার আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে নোংরা ভাষায় কথা বলছিল। আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকাচ্ছিল। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’

Advertisement

মোনাফ অভিযোগ করেন, সেদিন আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

শনিবার দিনে দুর্বৃত্তরা মোনাফকে হুমকি দিয়ে গেছে। তবে, ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা সবাই এখন পালিয়েছে বলে দাবি করেন মোনাফ।

এদিকে মোনাফের অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার। তার দাবি, তারা এমন ঘটনার কোনো অভিযোগ পাননি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!