রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত লিমন বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের মুহিব আলীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
.png)
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রি নজরুল ইসলামকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানার মামলা করেন নিহতের স্ত্রী হাসনা বেগম।
এরপর মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে একই বছরের ৩১ ডিসেম্বর লিমনকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম ভূঁইয়া। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ২০২০ সালের ২৯ জুন আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় ২৭ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন বিচারক।