ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১১ জুন ২০২২
ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ট্রেনে আগুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

Advertisement

শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!