ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১৩ জুন ২০২২
মাদারীপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
দুদক টিম ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে আটককৃত দালালরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ৪ দালালকে আটক করা হয়। পরে আটককৃতদের একমাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শহরের কুকরাইল এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা, কুকরাইল এলাকার কাজেম ব্যাপারীর ছেলে আব্দুল রব ব্যাপারী, সদর উপজেলার ব্রাহ্মণদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান, কালকিনি উপজেলার রমজানপুরের ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার।

Advertisement

দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ৫ জনকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সয়োরার রাব্বিকে খবর দেওয়া হয়। তার উপস্থিতিতে আটককৃত ৪ জন দালালির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে ও একজন নির্দোষ প্রমাণিত হয়। পরে চারজনকে একমাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট এবিএম সরোয়ার রাব্বি জানান, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহক হয়রানির অভিযোগে আটককৃত ৪ দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!