ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত স্কুলব্যাগে হরিণের চামড়া

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ১৪ জুন ২০২২
পরিত্যক্ত স্কুলব্যাগে হরিণের চামড়া
উদ্ধার করা হরিণের চামড়া

বরগুনার পাথরঘাটায় স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচএম হারুন অর রশিদ।

তিনি জানান, সোমবার রাতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় পরিত্যক্ত একটি স্কুলব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হারুন অর রশিদ বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। রাতে এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কোস্টগার্ডের দুটি টিম চরদুয়ানি জ্ঞানপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!