ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে জুয়ার আসর, ১২ লাখ টাকাসহ আটজন ধরা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ১৪ জুন ২০২২
আবাসিক হোটেলে জুয়ার আসর, ১২ লাখ টাকাসহ আটজন ধরা
অভিযান চালিয়ে আটজনকে আটক করে র‌্যাব

কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় জুয়ার আসর থেকে ১২ লাখ টাকাসহ আটজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার লাইট হাউসে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নূর ও রবিউল হোসেন।

Advertisement

র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী জানান, দীর্ঘদিন ধরে হোটেল-মোটেল জোনে বড় বড় জুয়ার আসর বসায় একটি চক্র। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা নজরদারিতে রেখে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!