ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় পিস্তলসহ ১২ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১৪ জুন ২০২২
গাইবান্ধায় পিস্তলসহ ১২ মামলার আসামি গ্রেফতার
পিস্তলসহ ১২ মামলার আসামি শৈলাস প্রধান গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধায় পিস্তলসহ ১২ মামলার আসামি শৈলাস প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার পূর্বসুজায়েতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গাইবান্ধা সদর থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধার বিঞ্চুপুর গ্রামে তার নিজ ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।

Advertisement

এসপি জানান, শৈলাস প্রধান হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১২ মামলার আসামি। এর মধ্যে হত্যা মামলা তিনটি, ডাকাতি তিনটি, চাঁদাবাজি একটি, চুরির মামলা চারটি ও অস্ত্র মামলা একটি। এসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুয়া ইউপির পূর্বসুজায়েতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গাইবান্ধা সদর থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো. ইলিয়াসের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার বিঞ্চুপুর গ্রামে তার নিজ ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসপি আরো জানান, পিস্তলটি অবৈধভাবে তিনি সংগ্রহ করেছেন। এ নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তাকে জ্ঞিাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো. ইলিয়াস, সদর থানার ওসি মাসুদুর রহমান, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) নুর আলম সিদ্দিক প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!