ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় বাসচাপায় ৩ সবজি বিক্রেতা নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ২৭ এপ্রিল ২০২২
গাইবান্ধায় বাসচাপায় ৩ সবজি বিক্রেতা নিহত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে সবজি নিয়ে বাজারে যাওয়ার সময় বাসচাপায় তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজু রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবাই সবজি নিয়ে মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন।  
 
মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!