ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২২
গাইবান্ধায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সাদুল্লাপুর থানা ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউপির একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে রয়েল মিয়ার ইটভাটা থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত আবদুল মজিদ উপজেলার কামারপাড়া ইউপির পুরাণ লক্ষীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

জানা যায়, স্থানীয় লোকজন সোমবার সকালে একবারপুর এলাকায় একটি মরদেহ পরে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে। পরে বেলা একটার দিকে নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেন। 

Advertisement

নিহতের স্বজনরা জানান,  গত রোববার বিকেলে আবদুল মজিদ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে যাননি। রাত সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার বলেন, নিহতের মাথায় আঘাত ও গলায় ক্ষত চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!