ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজিক্ষেতে মিলল নারীর গলাকাটা লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ১৫ জুন ২০২২
সবজিক্ষেতে মিলল নারীর গলাকাটা লাশ
ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস পাখি নামে ৩০ বছর বয়সী এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বুর গ্রামের মিনা হাজিবাড়ির একটি সবজিক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পাখি একই গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন জানান, বিবাহবিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন পাখি। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন তিনি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পিতাম্বপুর গ্রামের মিনা হাজিবাড়ির একটি সবজিক্ষেতে পাখির গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

Advertisement

আহছান উদ্দিন আরো জানান, লাশটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারো সঙ্গে ওই নারীর সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!