ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০, ১৭ জুন ২০২২
বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকা থেকে শাহানা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাইজপাড়ার মঞ্জুর কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত শাহানা ফেনীর সোনাগাজী উপজেলার চরশাহ ভিকারি এলাকার নূর নবীর স্ত্রী। বর্তমানে তারা মঞ্জুর কলোনিতে থাকতেন।

Advertisement

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে বাসা থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে গলায় রশি লাগিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী নূর নবীকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!