বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মাসুদ রানা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান সকাল ৮টার দিকে। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়।
.png)