বুধবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর প্রাথমিক স্কুলের সামনে তিনটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বারেরগুলোর ওজন ১৫ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
.png)
আটককৃতরা হলেন- যশোরের জাহিদুল ইসলাম ও নাজমুল হোসেন, চাঁদপুরের আরিফ মিয়াজী, কুমিল্লার শাহাজালাল, মাদারীপুরের আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের রবিউল আলম রাব্বি।
এক সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে তিনটি প্রাইভেটকারযোগে সোনার বারের চালান বেনাপোল সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি। দুপুর ১টার দিকে ঐ তিনটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩৫টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারের চালকসহ ৬ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, সোনার বারগুলো অভিনব কায়দায় প্রস্তুতকৃত বিশেষ বাক্সে বহন করা হচ্ছিল। সোনার বারগুলো সীমান্ত এলাকায় পৌঁছে দিয়ে ডলার নিয়ে ফেরত যাওয়ার পরিকল্পনা করেছিল আটককৃতরা। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।