ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চার্জার ফ্যানে লুকানো ছিল দেড় কোটি টাকার সোনার বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ১২ মে ২০২২
চার্জার ফ্যানে লুকানো ছিল দেড় কোটি টাকার সোনার বার
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে চার্জার ফ্যানের ভেতর লুকানো ছিলো ২ কেজি ৩০০ গ্রাম সোনার বার। ঐ যাত্রীকে সোনার বারসহ গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। তার নাম শফিকুল ইসলাম। 

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল।

কাস্টম হাউসের কর্মকর্তারা আরো জানান, শফিকুলের সঙ্গে থাকা লাগেজের ভেতর একটি চার্জার ফ্যান ছিল। বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ফ্যানের ভেতরে সোনার বার শনাক্ত হয়। পরে চার্জার ফ্যানের ভেতরে ২০টি সোনার বার পাওয়া যায়।

আরো পড়ুন> ছাদ বাগান ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: মেয়র তাপস

Advertisement

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, চার্জার ফ্যানের ভেতরে বিশেষ কায়দায় ২০টি সোনার বার লুকিয়ে রাখা ছিল। উদ্ধার এই সোনার বারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন।

সোনার বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!