ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে কোটি টাকার সোনার বারসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২০ এপ্রিল ২০২২
বেনাপোলে কোটি টাকার সোনার বারসহ আটক ১
আটককৃত পাচারকারী-ছবি ডেইলি বাংলাদেশ

ভারতে সোনা পাচারের সময় ১৫টি সোনার বারসহ ( এক কেজি ৭৪৯ গ্রাম) মনিরুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে সোনার এ চালানটি উদ্ধার হয়। 

আটককৃত মনিরুল পুটখালী গ্রামের নুরমোহাম্মাদ এর ছেলে।

২১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ  তানভির রহমান জানান, ভারতে পাচারের সময় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ পিলার এর কাছে ইছামতি নদীর শূন্য পাড় থেকে পাচারকারী মনিরুলকে ১৫টি সোনার বারসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। পাচারকারী মনিরুল জানান তিনি পুটখালী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ইব্রাহীমের কাছ থেকে সোনার এ চালান গ্রহণ করে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!