ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় সীমান্তে সোনার বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১৬ মার্চ ২০২২
সাতক্ষীরায় সীমান্তে সোনার বারসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪৯ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ মো. শাহারুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. শাহারুল ইসলাম কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন: বিষাক্ত জেলি মিশ্রিত ১ হাজার ৪৪ কেজি চিংড়িসহ ২ জন আটক

এতে বলা হয়েছে, ভারতে সোনা পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে ২৪৯ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ মো. শাহারুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। আটক সোনার মূল্য প্রায় ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ ও জব্দকৃত সোনার বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!