ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় সাত সোনার বারসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২২
উখিয়ায় সাত সোনার বারসহ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চোরাই পথে আসা সাতটি সোনার বারসহ এক রোহিঙ্গা ব্যবসায়ীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মো. নাইমুল হক। 

আরো পড়ুন: স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় নারীসহ ৪ জনকে কোপালেন যুবক

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এপিবিএন’র লম্বাশিয়া ক্যাম্প পুলিশের একটি টহলদল। পরে ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি-১০ এলাকা থেকে সৈয়দ নূরকে আটক করে। তিনি ঐ ক্যাম্পের মৃত ছব্বির আহমেদের ছেলে। তার হেফাজত থেকে ছোট-বড় সাতটি বিদেশি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ২২৬ গ্রাম, (১৯ ভরি, ৫ আনা, ৫ রতি)।

এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এপিবিএন অধিনায়ক নাইমুল হক।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেডআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!