আটক আরমান বর্তমানে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, সন্দ্বীপ উপজেলার সাত নম্বর ওয়ার্ডের হরিশপুর গ্রামের এক দম্পতির সন্তান পরিচয়ে পাসপোর্ট করাতে আসেন আরমান। তবে তার আঙুলের ছাপ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে রেজিস্ট্রেশন করা সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ আরমানের আঙুলের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
.png)
আরো পড়ুন: হাসপাতালের বিল দিতে না পেরে সন্তান বিক্রি করলেন মা
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ বলেন, আনুমানিক ৮-৯ বছর বয়সে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন বলে জানান আরমান। তার মা, ভাই-বোন ২০১৭ সালে বাংলাদেশে আসেন। তারা এখন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন।
ডবলমুরিং থানার এসআই জামিল বলেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তারা আরমানের আঙুলের ছাপ পরীক্ষা করেন। এতে তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে থাকা মিয়ানমারের নাগরিক সৈয়দ আলমের ছেলে আরমান বলে শনাক্ত হন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।