ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ সদস্যের বাড়িতে ৫০ কোটি টাকার কষ্টিপাথর, দুই ছেলে ধরা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ২৬ জানুয়ারি ২০২২
পুলিশ সদস্যের বাড়িতে ৫০ কোটি টাকার কষ্টিপাথর, দুই ছেলে ধরা
উদ্ধার করা কষ্টিপাথর

নওগাঁয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করেন জেলা ডিবি পুলিশ ও এনএসআই সদস্যরা। উদ্ধারকৃত মূর্তিটির দাম আনুমানিক ৫০ কোটি টাকা।

আটকরা হলেন- সদর উপজেলা কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুস সালামের দুই ছেলে ৩৮ বছর বয়সী মো. মমিনুল ইসলাম মিলন ও ২৮ বছরের মিরাজুল ইসলাম।

Advertisement

জেলা ডিবি পুলিশের ওসি কে এম সামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আব্দুস সালামের বাড়ি থেকে ৫০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে ডিবি পুলিশ ও এনএসআই। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!