ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ব্যবসায়ীকে চাপা দিয়ে মারল ট্রাক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ৯ জানুয়ারি ২০২২
নওগাঁয় ব্যবসায়ীকে চাপা দিয়ে মারল ট্রাক
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকচাপায় আবদুল মতিন এক নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তোজাম্মেল হোসেন নামে একজন আহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাটচকগৌড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মতিন জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। তিনি মৈনম বাজারের কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মতিন মৈনম বাজার থেকে নওগাঁয় যাচ্ছিলেন। এ সময় তোজাম্মেল হোসেন মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। তারা হাটচকগৌড়ী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মহাদেবপুরগামী বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতিন মারা যান। গুরুতর আহতাবস্থায় তোজাম্মেলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন: মোবাইল ফোন কেড়ে নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মহাদেবপুরের নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে, নওগাঁর পত্নীতলা উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের গাহনের মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গত ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের জামান হোসেনের ৩৩ বছর বয়সী ছেলে সারোয়ার হোসেন ও বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল ইসলামের ১৬ বছরের ছেলে হাবিব হোসেন। আহতের নাম রেজাউল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!