বুধবার বিকেলে র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাই কাশারী বাজার সংলগ্ন দাউদকান্দি ফার্মেসিতে ওই অভিযান চালায়।
আরো পড়ুন: বাড়ির পাশে গর্তে ভেসে উঠলো শিশু জিহানের মরদেহ
.png)
র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ভুয়া ডাক্তার গোপাল মণ্ডল পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানাধীন চাঁদকাঠি এলাকার গৌরন্দ লাল মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ তার নামে চিকিৎসা সিল এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ব্যবহার করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলকভাবে টাকা গ্রহণ করে আসছিলেন।
তিনি আরো জানান, গোপাল মণ্ডল রোগীদের কাছে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।