রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, টাকার বিনিময়ে মূল আসামি সোহাগ পালিয়ে ছিলেন। তার পরিবর্তে সাজা ভোগ করছিলেন অন্য এক সোহাগ। এমন তথ্য পেয়ে রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে আসল সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র্যাব।