[ দেশজুড়ে ]
আসল র্যাবের হাতে ধরা ভুয়া র্যাব
র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় একজনকে আটক করেছে র্যাব। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকা থেকে র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় একজনকে আটক করেছে র্যাব। আটক সুমন মুন্সির বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট এলাকায়।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।

.png)
তিনি জানান, রোববার সন্ধ্যায় বালুখালীর পানবাজার এলাকায় র্যাব পরিচয়ে একজন চাঁদা দাবি করছে এমন খবরে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের জ্যাকেট পরা একজনকে দেখতে পান তারা। জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন তিনি ভুয়া র্যাব সদস্য। পরে তাকে তল্লাশি করে ভুয়া আইডি কার্ড, জ্যাকেট, চাঁদা হিসেবে নেয়া স্বর্ণের চেইন, রিং ও নগদ চার হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক সুমন মুন্সির বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!