[ দেশজুড়ে ]
বেনাপোলে ২০ সোনার বারসহ দুই পাচারকারী আটক
উদ্ধারকৃত সোনার বার ও মোটরসাইকেলসহ আটককৃত দুই পাচারকারী
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০টি সোনার বার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৩ কেজি ৮৯১ গ্রাম, মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।
আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন ও আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান।সোমবার সকালে পুটখালী সীমান্ত দিয়ে সোনার বারগুলো ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বালুন্ডা কেস্টপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বারের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। সোনা ও মোটরসাইকেলসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!